এই কবিতাটি শান্তিলতা চক্রবর্তী, আমাদের ছাত্রী আহানা চক্রবর্তীর অভিভাবক, রচিত একটি হৃদয়স্পর্শী সৃষ্টি। প্রকৃতি ও জীবনের অনুভবকে কেন্দ্র করে লেখা এই কবিতাটি পাঠকের মন ছুঁয়ে যাবে।
ঋতুর আগমন
গ্রীষ্ম এলে আকাশ ভরে থাকে ,
নক্ষত্রের মেলা।
বর্ষা এলে নদীর কোলে ,
করে জল খেলা ।
শরৎ যখন আসে তখন ,
শারদীয়া উৎসবে সবাই থাকে খুশি।
হেমন্ত তে মাঠ ভরে থাকে ,
শুধু ফসলের হাসি।
শীত নিয়ে আসে পিঠে পুলি
আর উৎসবের মেলা।
বসন্ত তে আঙিনায় নানান রঙের,
ফুলের গাছ গুলি করে খেলা।
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1


